নবীগঞ্জে পৃথক অভিযানে গ্রেফতার ৩

রবিবার, ১৪ মার্চ ২০২১ | ১১:০২ পূর্বাহ্ণ

নবীগঞ্জে পৃথক অভিযানে গ্রেফতার ৩
apps

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের পৃথক অভিযানে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলার আাসামীসহ ভিন্ন মামলার ৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানাযায়, শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাত নবীগঞ্জ উপজেলা ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি’র বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি এএসআই আব্দুস সামাদ আজাদসহ একদল পুলিশ।

গ্রেফতাকৃতরা হলো, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক গ্রামের জাহির মিয়ার পুত্র রুহেল মিয়া(৩২), ইনাতগঞ্জ ইউনিয়নের আগনা গ্রামের জিআর মামলার পলাতক আসামী আব্দুল মালেকের পুত্র মোজাম্মেল (৩০) ও একই গ্রামের মৃত কনা মিয়ার পুত্র জহির উদ্দিন (৪৬)। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সামাদ আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সামাদ আজাদ।

Development by: webnewsdesign.com