সিলেট কোতায়ালী থানার পর্নোগ্রাফী মামলার নবীগঞ্জে ওয়ারেন্ট ভুক্ত শেখ শাহনুর আলম ছানু নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের নির্দেশনায় এস আই সম্রাট, এ এস আই রহুল আমিন, আবেদ হোসেনের নেতেৃত্বে একদল পুলিশ শহরের বাংলা টাউন থেকে তাকে গ্রেফতার করে। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত জিআর মামলার আসামী হলেন হরিধরপুর গ্রামের মৃত মদরিছ মিয়ার পুত্র উপজেলার কৃষকলীগের আহব্বায়ক এডঃ শেখ শাহানুর আলম ছানু। এস আই সম্রাট জানান, শেখ শাহনুর আলম ছানুর বিরোদ্দে সিলেট কোতায়ালী থানায় একটি পর্নোগ্রাফী জিআর ৬২০/১৯ মামলায় দীর্ঘ দিন যাবত পলাতক ছিল।গোপন সংবাদের ভিত্তিতে বাংলা টাউন থেকে তাকে গ্রেফতার করা হয়।
Development by: webnewsdesign.com