নবাবগঞ্জে মা ইলিশ রক্ষা কার্যক্রম জোরদারে বাজার পরিদর্শন লিফলেট পোস্টার বিতরণ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০ | ৪:২১ অপরাহ্ণ

নবাবগঞ্জে মা ইলিশ রক্ষা কার্যক্রম জোরদারে বাজার পরিদর্শন লিফলেট পোস্টার বিতরণ
apps

দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর এর উদ্যোগে মা ইলিশ সংরক্ষণে উপজেলার বিভিন্ন হাট-বাজারে পরিদর্শন লিফলেট পোষ্টার বিতরণ কার্যক্রম সহ প্রচারণা অব্যাহত রযেছে বলে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মারজান সরকার জানান।মা ইলিশ রক্ষা কার্যক্রমে উপজেলা মৎস্য দপ্তর, নবাবগঞ্জ প্রস্তুত।

অত্র অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং লীফসহ মৎস্যচাষিরাও এই ২২ দিন (১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর) উপজেলায় ইলিশ প্রাপ্তি শুন্য যেনো থাকে তার জন্য তৎপর থাকবে।

উপজেলাবাসী এবং সচেতন সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে এই ২২ দিন নবাবগঞ্জের কোথাও কোন ইলিশ পাওয়া গেলে অত্র অফিসকে জানানোর জন্য। জেলা মৎস্য কর্মকর্তা, দিনাজপুর মা ইলিশ রক্ষা কার্যক্রমে অত্র উপজেলা সহ দিনাজপুরের সমস্ত দপ্তরে জনগনকে দেয়ার জন্য সচেতনতামূলক লিফলেট, পোস্টার, ব্যানার সহ অন্যান্য উপকরন সময়মত ব্যাবস্থা করার জন্য।

এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান জানান মা ইলিশ রক্ষায় সকল ধরনের সহযোগিতা করা হবে।

Development by: webnewsdesign.com