নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ | ১:৪২ অপরাহ্ণ

নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
apps

মৌলভীবাজার জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমির সাথে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৩ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ চেয়ারম্যান এর কার্যালয়ে করোনাকালিন স্বাস্থ্য বিধি মেনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও মরহুম আজিজুর রহমান এর রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলোসহ সকল উন্নয়ন মূলক কর্মকান্ডে অনলাইন প্রেসক্লাবের সহযোগিতা কামনা করেন।

 

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা শ.ই সরকার জবলু, উপদেষ্টা মৌসুফ এ চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি জিতু তালুকদার, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম.এ রুমান আহমেদ,দপ্তর সম্পাদক ইমরান আহমেদ প্রমুখ।

এ সময় অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উল্লেখ্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখার উপ-সচিব একেএম মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমিকে মৌলভীবাজার জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Development by: webnewsdesign.com