নতুন বউ নিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের অভিযোগে বর গ্রেফতার!

শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ৯:০৯ অপরাহ্ণ

নতুন বউ নিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের অভিযোগে বর গ্রেফতার!
apps

বউ নিয়ে ফেরার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক বরকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে বরযাত্রীর বহর থেকে মনোয়ার হোসেন (২৪) নামে ওই বরকে গ্রেফতার করে বকশীগঞ্জ থানা পুলিশ। জানা যায়, শনিবার রাতে বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি ফেরার পথে বরযাত্রীর বহর থেকে উপজেলার সারমারার টালিয়াপাড়া এলাকা থেকে থেকে পুলিশ ধর্ষক মনোয়ারকে আটক করে। সে পাশ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার দফরপাড়ার রবিউল ইসলামের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানাগেছে, গত ১৪ এপ্রিল উপজেলার বগারচর ইউনিয়নের এক স্কুলছাত্রীকে (চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে) দেওয়ানগঞ্জ উপজেলার দফরপাড়ার রবিউল ইসলামের ছেলে মনোয়ার হোসেন জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনা ফাঁস হয়ে গেলে এই নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস বৈঠক হয়। কিন্তু বিষয়টির কোনো সমাধান হয়নি। অপরদিকে সালিশ বৈঠকের নামে নানা রকম টালবাহানা করে অভিযুক্ত মনোয়ার হোসেনের বিবাহ ঠিক হয়। শনিবার রাতে সারমারার টালিয়াপাড়া গ্রামে বিয়ে করতে যায় মনোয়ার হোসেন। সেখানে এক নাবালিকার সাথে বিয়ে হয় তার।

এ ঘটনার খবর পেয়ে ২০ এপ্রিল রাতে ভিকটিমের বড় ভাই বকশীগঞ্জ থানায় মনোয়ার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। নতুন বউ নিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে বকশীগঞ্জ থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বরযাত্রী বহর থেকে ধর্ষক মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।

Development by: webnewsdesign.com