নওগাঁয় আত্রাই নদে নেমে শিশুর মৃত্যু

শুক্রবার, ০৯ এপ্রিল ২০২১ | ৬:০৫ অপরাহ্ণ

নওগাঁয় আত্রাই নদে নেমে শিশুর মৃত্যু
apps

নওগাঁর মহাদেবপুরে বারুণী স্নান করতে আত্রাই নদে নেমে শ্রাবণ কুমার (৯ ) নামের এক শিশু তলিয়ে গেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ভোলাবাজার ঘাট এলাকার আত্রাই নদ থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে, বেলা ১১ টায় পরিবারের লোকজনের সাথে সনাতন ধর্মালম্বীদের বারুণী স্নান (গঙ্গা স্নান) করতে স্থানীয় ভোলাবাজার ঘাটে নদীতে নেমে নিখোঁজ হয় শ্রাবণ। সে উপজেলার সফাপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের কাঞ্চন চন্দ্র সরকারের ছেলে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু ও মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দীন মাহমুদ।

Development by: webnewsdesign.com