ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ

শনিবার, ১০ অক্টোবর ২০২০ | ৫:২০ অপরাহ্ণ

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ
apps

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার (১০ অক্টোবর) সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ধর্ষকদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের বিচার বিশেষ আদালতে করতে হবে। তাদের মদদদাতাদেরও চিহ্নিত করতে হবে। কোন রাজনৈতিক শক্তি যাতে তাদের রক্ষা করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধর্ষকদের হাতে ছেড়ে দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন বক্তারা।

বক্তারা আরো বলেন, চারিদিকে যা দেখছি তা আমাদের স্তম্ভিত করে দিচ্ছে। সরকারের উন্নয়ন ও অগ্রগতিকে প্রশ্নবিদ্ধ করছে। যারা ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটাচ্ছে, তাদের কি মদদ দিচ্ছে। নোয়াখালী, সিলেট, খাগড়াছড়ি সব স্থানেই ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের পৃষ্টপোষক রয়েছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সুস্পষ্ট পথ ও নীতি নির্ধারণ করতে হবে।

Development by: webnewsdesign.com