সিলেট থেকে প্রকাশিত দৈনিক সিলেট সমাচার পত্রিকায় তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক রুকন উদ্দিন।সিলেট সমাচার পত্রিকার প্রধান সম্পাদক মোঃ সাজিদুর রহমান সাজুর সাক্ষরিত এক নিয়োগ পত্রে সাংবাদিক রুকন উদ্দিনকে তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছেন।
সাংবাদিক রুকন উদ্দিন সিলেট সমাচার পত্রিকার পাশাপাশি অনলাইন নিউজ পোর্টালে প্রায় এক বছর সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন।
সাংবাদিক রুকন উদ্দিন দৈনিক সিলেট সমাচার পত্রিকায় নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন,তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাক,দৈনিক হাওরঞ্চলের কথা প্রতিনিধি আবুল কাশেম,সুনামকন্ঠ প্রতিনিধি রাজন চন্দ,সিলেটের দিনকাল প্রতিনিধি রাহাদ হাসান মুন্না,আলোকিত সকাল প্রতিনিধি আহম্মদ কবির,বিজয়ের কন্ঠ প্রতিনিধি শামছুল আলম আখঞ্জি,মানবাদিকার প্রতিনিধি শাফিকুল ইসলাম স্বাধীন,বৃটিশ বাংলা প্রতিনিধি আশ্রাউজ্জান ইমন।
সাংবাদিক রুকন উদ্দিন পাঠক মহলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।নিউজ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করার জন্যে অনুরোধ করেছেন।
Development by: webnewsdesign.com