‘দৈনিক সংবাদ’ এর ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামানের ইন্তেকাল

বুধবার, ২৫ নভেম্বর ২০২০ | ৪:৩০ অপরাহ্ণ

‘দৈনিক সংবাদ’ এর ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামানের ইন্তেকাল
দৈনিক সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
apps

দৈনিক সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার(২৪নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

সংবাদের বার্তা সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী রফিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, করোনায় সংক্রমিত হয়ে গত ৩১ অক্টোবর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় তিন সপ্তাহের চিকিৎসায় তিনি করোনামুক্ত হয়েছিলেন। কিন্তু করোনা পরবর্তী তার নানান শারীরিক জটিলতা দেখা দেয়। সব চেষ্টা ব্যর্থ করে সকালে তিনি মারা যান। মৃত্যুকালে জ্যেষ্ঠ এই সাংবাদিক স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তারা দুজনই পেশায় চিকিৎসক।

খন্দকার মুনীরুজ্জামান ১৯৪৮ সালে ১২ মার্চ ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় সাংবাদিকতায় যুক্ত হন। সাংবাদিক হিসেবে তিনি বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। দৈনিক সংবাদে তিনি সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। পরে ভারপ্রাপ্ত সম্পাদক হন। তিনি দীর্ঘদিন কমিউনিস্ট পার্টির ঢাকা জেলা কমিটির সম্পাদক ছিলেন।
প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক : দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক বিশিষ্ট সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক শোকবার্তায় বলেন, খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে জাতি একজন প্রথিতযথা সাংবাদিককে হারাল। নেতৃবৃন্দ, মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Development by: webnewsdesign.com