দেশে করোনায় আরো ৩৯ জনের মৃত্যু: আক্রান্ত ২১৫৬

বুধবার, ২৫ নভেম্বর ২০২০ | ৪:৫০ অপরাহ্ণ

দেশে করোনায় আরো ৩৯ জনের মৃত্যু: আক্রান্ত ২১৫৬
apps

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এই সংখ্যা ছিল ৩২। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৬,৪৮৭ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ২ হাজার ১৫৬ জনের দেহে। এখন পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৫৪,১৪৬ জন।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

Development by: webnewsdesign.com