ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

দেবহাটায় অলৌকিক শতশত সাপের দেখার বিষয় গুজব!

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৩ মার্চ ২০২১   ১৯৬ বার পঠিত
দেবহাটায় অলৌকিক শতশত সাপের দেখার বিষয় গুজব!

অলৌকিকভাবে শতশত সাপের দেখা মিলছে দেবহাটার পারুলিয়া ইউনিয়নের একটি খই গাছে। বিষয়টি একপ্রকার গুজব। ভুল তথ্যের মাধ্যমে অলৌকিক ঘটনার সৃষ্টি করেছে এলাকায়। যা দেখতে আসছে অসংখ্য মানুষ। সন্ধ্যার পরে মানুষের ভিড়ে ঐ এলাকায়। রীতিমতো বিষয়টি নিয়ে মানুষের মধ্যে কৌতুহলের সৃষ্টি করছে।

সরেজমিনে দেখা গেছে গাছের উপর ডালে ২টি চিকন সাপ পেচিয়ে রয়েছে। তবে বাড়ির লোক বলছে সাপ রাতে আসে দিনে চলে যায়। কিন্তু রাগে গিয়ে তেমন বিষয় দেখা মেলেনি।

পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, পারুলিয়া ইউনিয়নের গড়িয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন পাশে একটি খই গাছে রাতে অসংখ্য সাপের দেখা মিলছে। বিষয়টি শুনে তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করছেন। তবে শতশত সাপের দেখা না পেলেও দিনের আলোতে ২/৩টি সাপ দেখেছেন তিনি।

এলাকাবাসী দাবি করেন, গড়িয়াডাঙ্গা গ্রামের ইয়াসিন আলীর পিতা নুর ইসলামের বাড়ির খই গাছে গত ২/৩দিন ধরে সাপের দেখা মিলছে। তবে কি সাপ সেটা কেউ বলতে পারছেন না।

গাছের মালিক নুর ইসলামের ছেলে জানান, তিনি গত ৪/৫ দিন আগে থেকে ঐ খই গাছটিতে সাপ দেখতে পায়। তিনি ঐ সাপগুলোকে আঘাত করেন। এতে তার একটি ৮০ হাজার টাকা দামের গরু ও মুরগী মারা গেছ বলেও দাবি করেছেন।

এছাড়া পার্শ্ববর্তী একটি ছেলে সাপগুলোকে ঢিল ছুড়ে মারে। ঐদিন সে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এরপর থেকে ঐ সাপগুলোকে আর কেউ আঘাত করছেন না।

এদিকে শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে সরেজমিনে বিষটি দেখতে যান পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম। তিনি সাপগুলোকে আঘাত করতে নিষেধ করেছেন এবং দুধ কিনে খাওয়ানোর জন্য স্থানীয়দের নির্দেশ দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার বললেন, বিষয়টি শুনেছি। স্থানীয় চেয়ারম্যানকে ঘটনাস্থলে গিয়েছিল,তার কাছ থেকে বিষয়টি খোঁজ নিব।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa