আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২০, হিন্দু ধর্মাল¤¦ীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব । এই উৎসব উপলক্ষ্যে র্যাব-৯ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম, পিএসসি, এএসসি শনিবার (১৭ অক্টোবর) র্যাব-৯ সিলেট কার্যালয়ে সিলেট মহানগর ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন।
তিনি দুর্গাপূজায় র্যাবের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিশেষ কন্ট্রোল রুম স্থাপনসহ চরমপন্থী বা স্বার্থান্বেষী মহল ও সন্ত্রাসীরা যেনো কোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি না করতে পারে সে জন্য র্যাব-৯ সিলেট কর্তৃক তিন স্থরের নিরাপত্তা ব্যবস্থার কথা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে জানান।
তিনি তাদেরকে নিশ্চিত করেন যে, র্যাবের বিশেষ টহলের পাশাপাশি সাদা পোশাকে ও মোটর সাইকেল টহলসহ র্যাব সদস্যগণ বিভিন্ন পূজামন্ডপ ও তার আশপাশ এলাকায় অত্যন্ত সতর্কতার সহিত অবস্থানে থাকবে। এছাড়াও যেকোন ধরনের আইনশৃংখলা বিঘ্নের খবর জানানোর জন্য বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে বলে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে নিশ্চিত করেন ।
অনুষ্ঠানের উপস্থাপক র্যাব-৯ অপারেশনস অফিসার এএসপি এ কে এম কামরুজ্জামান সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে পূজা উদযাপন করার অনুরোধসহ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এর পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
বিষয়টি দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
সিলেট সদর — ০১৭৭৭৭১০৯৯৯
শ্রীমঙ্গল ক্যাম্প — ০১৭৭৭৭১০৯২৮
সুনামগঞ্জ ক্যাম্প– ০১৭৭৭৭১০৯৪১
Development by: webnewsdesign.com