দুই স্থানীয়কে গুলি ও জবাই করে হত্যা করল রোহিঙ্গারা।

বুধবার, ০৭ অক্টোবর ২০২০ | ৮:২৩ অপরাহ্ণ

দুই স্থানীয়কে গুলি ও জবাই করে হত্যা করল রোহিঙ্গারা।
apps

কক্সবাজার উখিয়ার কুতুপালাং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাতে ভয়াবহ সংঘর্ষে নিহত ৪ জনের মধ্য ২ জন স্থানীয় বাসিন্দা বলে খবর পাওয়া গেছে। এরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী বাসিন্দা নুরুল হুদা ও আবুল বশর। নুরুল হুদা পেশায় গাড়ি চালক, আর আবুল বশর চালকের সহকারী।

একই ঘটনায় নিহত ২ জন রোহিঙ্গা মধ্যে আছেন, রোহিঙ্গা সন্ত্রাসী মুন্নার ভাই গিয়াস উদ্দিন, এছাড়া ফারুক নামে আরেক জন রোহিঙ্গা ও নিহত হয়েছে বলে তথ্যে পাওয়া গেছে। নিহতদের প্রত্যকের শরীরে গুলি ও দায়ের কোপের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সূত্রগুলো। জানা গেছে,যাক্রীবেশে একদল রোহিঙ্গা সন্ত্রাসী রঙ্গিখালী এলাকা থেকে নুরুল হুদার নোহা গাড়িটি ভাড়া করে রোহিঙ্গা ক্যাম্পের সংঘর্ষে যোগ দিতে যায়। ক্যাম্পে পৌছার সঙ্গে সঙ্গে প্রতিপক্ষ সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে।

এসময় রোহিঙ্গা ভেবে স্থানীয় নুরুল হুদা ও আবুল বশরকে নির্মমভাবে জবাই ও গুলি করে হত্যা করা হয়। হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, নোহা চালক নুরুল হুদা নিহত হয়েছে সেটা আমি নিশ্চিত হয়েছি। আবুল বশর ও নিহত হয়েছে শুনেছি। তবে কেউ কেউ বলছে এখনো আবুল বশর বেঁচে আছে, তাকে রোহিঙ্গা সন্ত্রাসীরা আটকে রেখেছে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহমেদ মন্জুর মোর্শেদ বলেন, আনুষ্ঠিক ভাবে এখনো ৪ জনের মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়রা মোখিকভাবে লাশগুলো অমুক- তমুক বলে দাবি করেছে।

Development by: webnewsdesign.com