এবার টানা কয়েক দিনের বৃষ্টিতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আমন ধানের ক্ষতি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৬ নম্বর রনগাঁও ইউনিয়নের চন্দিপুর গ্রামের টাঙ্গন নদীর ধারে এলাকার ক্ষেতের রোপিত ধানের চারাগুলো অতিরিক্ত বন্যার পানিতে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
উপজেলার কৃষি অফিস থেকে জানা যায়, এবার রোপা আমন ধান আবাদ হচ্ছে ১৬ হাজার ৮৬৫ হেক্টর জমিতে। তার মধ্যে কয়েক দিনের বৃষ্টির পানিতে জলাবদ্ধতা হয়েছে ২৩০ হেক্টর। এর মধ্যে বন্যার পানি সরে গিয়ে আনুমানিক ৩০ হেক্টর সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে।
বোচাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আরিফ আফজাল জানান, এবার কয়েক দিনের বৃষ্টির পানিতে আমন ধানের জমি জলমগ্ন হয়েছে ২৩০ হেক্টর। বৃষ্টির পানি সরে যেতে শুরু করেছে। এর মধ্যে ধারণা করা হচ্ছে, আনুমানিক ৩০ হেক্টরের মতো আমনের রোপা সম্পূর্ণ নষ্ট হবে।
Development by: webnewsdesign.com