দিনাজপুরের হিলিতে যথাযোগ্য মর্যাদায় পলিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে র্যালী নিয়ে জড়ো হয় সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংগঠন সকাল ৮ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করেন। এরপর পুলিশ , মুক্তিযোদ্ধা সংসদ, পানাম পোট, পুষ্পমাল্য অর্পণ করেন। পরে একে একে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন ফুল দিয়ে জাতির পিতাকে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও আলোচনা সভা, দোয়া,মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে হিলিতে পালিত হচ্ছে দিবসটি।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৭
Development by: webnewsdesign.com