দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্য

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০ | ৪:২৪ অপরাহ্ণ

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্য
apps

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় সজিত কর্মকার (৩৫) নামে এক মটোরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১২ টার সময় বিরামপুর ভাদুরিয়া মহাসড়কে উপজেলার চড়ারহাট নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাৎক্ষনিক পাঠিয়ে দেয়। ভাদুরিয়া বাজারের ব্যবসায়ী জানান নিহত সুজিত কর্মকার বিরামপুরে প্রতিদিনের ন্যায় ব্যক্তিগত কাজে মটোরসাইকেল নিয়ে যাচ্ছিলো। এমতাবস্থায় একটি পিকআপ ভ্যান চাপা দিলে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে রংপুরে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন।

পরে বেলা ৩টার সময় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।নিহত সজিত কর্মকার (৩৫) নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শিমর গ্রামের সুরেশ কর্মকারের ছেলে।এ বিযয়ে নবাবগঞ্জ থানায় যোগাযোগ করা হলে ওসি অশোক কুমার চৌহান জানান আমি শুনেছি লাশটি রংপুর হাসপাতালে রয়েছে।

Development by: webnewsdesign.com