দায়িত্ব পালন শেষে ফেরা হলো না পুলিশ কনস্টেবলের

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২০ | ৬:৫৩ অপরাহ্ণ

দায়িত্ব পালন শেষে ফেরা হলো না পুলিশ কনস্টেবলের
apps

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকচাপায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের নির্মাণাধীন বগাইল টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইউনুস শিকদার বরিশালের বানারীপাড়া উপজেলার সোনাহার গ্রামের কাঞ্চন আলী শিকদারের ছেলে। তিনি ভাঙ্গা হাইওয়ে থানার কনস্টেবল ছিলেন।

 

অ্যাডিশনাল এসপি মাদারীপুর রিজিওন (ফরিদপুর) মো. সিরাজুল ইসলাম জানান, রাতের দায়িত্ব পালন শেষে নিজেদের গাড়িতে থানায় ফিরছিলেন ইউনুসসহ হাইওয়ে পুলিশের একটি দল। বগাইল টোল প্লাজার কাছে পৌঁছালে প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থামাতে বলেন ইউনুস। গাড়ি থেকে নেমে সড়কের অপর পাশে যাওয়ার আগেই দ্রুতগতির একটি পাথরবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকসহ হেলপারকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

Development by: webnewsdesign.com