ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ মন্দিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আজ ২৬ নভেম্বর ২০২৫ তারিখে মাদ্রাসার পরিচালনা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। নূরানী ও হাফেজিয়া বিভাগের উপযোগী শিক্ষক বাছাই করতে লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়।
এই গুরুত্বপূর্ণ নিয়োগ কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট আলেম-উলামা, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব কামরুল ইসলাম (কামরুল); ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা রুহুল আমীন; দারোগার হাট আলিম মাদ্রাসার আরবি অধ্যাপক মাওলানা নাজমুল হক; তার্যকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার অধ্যক্ষ বশির আহমেদ শাহীন; মাওলানা হাফিজ আবুল হোসাইন, মাওলানা ওবায়দুল হক, মাওলানা আতাউল্লাহ এবং মাওলানা জসিম উদ্দিন শিবপুরি হুজুরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী ও সমাজসেবীদের মধ্যে ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আবু বক্কর এবং ছাগলনাইয়া মানারাত হাসপাতালের এমডি জনাব জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন। ফাউন্ডেশন সদস্যদের মধ্যে সাইফুল ইসলাম, মাওলানা জিয়া উদ্দিন, মোজাম্মেল হক সোহান, শাহজাহান রাফি এবং মাস্টার ইমাম উদ্দিন অংশ নেন।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বিএনপি কেন্দ্রীয় নেতা বেলাল আহমেদ, এনামুল হক এনাম, আবুল কালাম, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম ও ডা. বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও ছাগলনাইয়া জামায়াতের সেক্রেটারি জাফর আহমেদ মোল্লা, মহি উদ্দিন সেলিম, মাওলানা ইব্রাহিম হানিফ ভূইয়া, মকসুদ আহমেদ মুন্না এবং হেলাল উদ্দিন সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণমাধ্যম থেকে উপস্থিত ছিলেন ফেনীর বিশিষ্ট সাংবাদিক এমএ দেওয়ানী (মুক্ত খবর), সাংবাদিক ওমর ফারুক (দৈনিক গণকণ্ঠ) এবং বাংলাদেশ প্রেস ক্লাব ফেনীর প্রতিনিধি দলের সদস্য সাংবাদিক এম নুরুল আমিন।
নিয়োগ প্রক্রিয়া শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় যে, যোগ্য শিক্ষক নির্বাচনের এই উদ্যোগ মাদ্রাসার শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করতে সহায়ক হবে এবং ভবিষ্যতের শিক্ষাকার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।
Development by: webnewsdesign.com