দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন মিজানুর রহমান আজহারী

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ৯:৩৯ অপরাহ্ণ

দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন মিজানুর রহমান আজহারী
apps

আগামী এপ্রিল মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে তিনি মালয়েশিয়া থেকে দক্ষিণ আফ্রিকা যাবেন। সফরে তিনি দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ, ফ্রী স্টেইট, পোর্ট এলিজাবেথ ও নর্থওয়েষ্ট প্রভিন্সে বাংলাদেশিদের আয়োজনে চারটি তাফসিরুল কোরআন মাহফিলে তাফসীর করবেন।

 

জানা গেছে, দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টিসহ সকল দলের বাংলাদেশিদের সহযোগিতায় তাফসীরুল কোরআন বাস্তবায়ন কমিটি জোহানসবার্গের ফোর্ডসবার্গে এক প্রস্তুতিসভার আয়োজন করেন। এ সময় এপ্রিলে মিজানুর রহমান আজহারীর আগমন, মাহাফিলের প্রস্তুতি ও খরচের বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ আফ্রিকায় মিজানুর রহমান আজহারীর ৪টি তাফসীর মাহাফিল সম্পন্ন করার পুরো টাকা দক্ষিণ আফ্রিকা প্রবাসীরা ব্যয় করবেন বলে জানিয়েছে তফসীরুল কোরআন বাস্তবায়ন কমিটি।

Development by: webnewsdesign.com