ত্রিশালের কনজুমার গার্মেন্টসকর্মী ৮ মাস ২২ দিন পরে গাজীপুর থেকে উদ্ধার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ | ৫:৫৫ অপরাহ্ণ

ত্রিশালের কনজুমার গার্মেন্টসকর্মী ৮ মাস ২২ দিন পরে গাজীপুর থেকে উদ্ধার
apps

দীর্ঘ ৮ মাস ২২ দিন পর গাজীপুরের শিবিরচালা থেকে অপহৃত এক নারী গার্মেন্টসকর্মীকে উদ্ধার করেছে ( পিবিআই)। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে দিকে তাকে উদ্ধার করা হয়। এ তথ্যে নিশ্চিত করেছেন (পিবিআই) ময়মনসিংহের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। মামলা সূত্রে জানা যায়, ত্রিশাল থানাধীন কনজুমার গার্মেন্টসে চাকুরি করতেন ফাহিমা আক্তার (১৭) নামে ঐ মেয়ে কর্মস্থলে আসা যাওয়ার সময়ে মোঃ আরিফ মিয়া (২৫) নামের একজন তাকে কুপ্রস্তাব দিত।

ফাহিমা আক্তার তার কথায় রাজী নাহওয়ায় চলতি বছরে পহেলা জানুয়ারি মাসে বিকেলে সাড়ে ৫ টার দিকে ত্রিশাল কনজুমার গার্মেন্টসের সামনে থেকে ফাহিমাকে অবহরণ করা হয়। এ ঘটনায় অবহৃত গার্মেন্টসকর্মীর মা – খাদিজা খাতুন (৪৫) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ত্রিশাল থানার একটি মামলা দায়ের করেন। (পিবিআই) ময়মনহিংহের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আদালতের নির্দেশে ১৮ জুন মামলাটি তদন্তের দায়িত্ব পায়, ময়মনহিংহের (পিবিআই)।

ঘটনা তদন্তে তথ্যেপ্রযুক্তির সাহায্য গাজীপুর জেলা সদরের শিবিরচালা প্যানটেক্স মোড় থেকে ফাহিমাকে উদ্ধার করা হয়। ভিকটিমের জবানবন্দি গ্রহনের জন্য তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে বলে জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

Development by: webnewsdesign.com