গাজীপুরের কাপাসিয়া উপজেলার কৃতি সন্তান, শিক্ষক, গবেষক ও লেখক তৌফিক সুলতান এর বহুল প্রতীক্ষিত নতুন গ্রন্থ ‘ওয়ার্ল্ড অব নলেজ–জ্ঞানের জগৎ’ (জ্ঞান কোষ)-এর প্রথম কপিটি নিলামে তুলেছে ওয়েলফশন নামের মানবকল্যাণমূলক নিলাম সংস্থা। সামাজিক উন্নয়ন ও শিক্ষাবিকাশমূলক কর্মকাণ্ডে অর্থ সহায়তার উদ্দেশ্যে এই বিশেষ নিলামের আয়োজন করা হয়েছে। বইটি প্রকাশ করছে দাঁড়িকমা প্রকাশনী।
ওয়েলফশন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নিলাম থেকে প্রাপ্ত অর্থের একটি বড় অংশ পাঠাগারের বই সংগ্রহ বৃদ্ধি ও সমাজসেবামূলক কাজে ব্যয় করা হবে। এতে জ্ঞানচর্চা ও সমাজ উন্নয়নের ধারায় নতুন গতি আসবে বলে আয়োজক প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করেছে।
বইটির প্রথম সংস্করণের একটি বিশেষ সংগ্রহযোগ্য কপি নিলামে তোলা হয়েছে। আগ্রহীরা নিলামঘরে উপস্থিত থেকে অথবা অনলাইন ও ফোনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। নিলামে অংশগ্রহণের শেষ তারিখ প্রথমে ২৮ অক্টোবর ২০২৫ নির্ধারিত থাকলেও তা পরিবর্তন করে ২৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। যোগাযোগের জন্য ওয়েলফশন সংস্থা জানিয়েছে—হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৩০১৪৮৩৮৩৩ (শুধু মেসেজ) অথবা ই-মেইল: welftion.help@gmail.com।
নিলামে অংশগ্রহণের জন্য অনলাইন ফর্ম ও তথ্য পাওয়া যাবে নিম্নলিখিত লিংকগুলোতে—
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeqnZlaGl27LrliUP-WISMD14RPCcfu51htxX6g3A7cZN6n-A/viewform?usp=header
https://d-a-news-p.blogspot.com/2025/10/world-of-knowledge.html?m=1
https://forms.gle/ocUZapaBTpb43fQi9
এদিকে বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে রকমারি ডটকম ও বিডিবুকস ডট নেটে। ৩০০ টাকার বইটি প্রি-অর্ডার করা যাচ্ছে মাত্র ২৫৮ টাকায় (১৪% ছাড়ে) এবং রকমারিতে ২৪০ টাকায় (২০% ছাড়ে)। প্রকাশনী সূত্রে জানা গেছে, বইটির আনুষ্ঠানিক প্রকাশ ৩০ নভেম্বর ২০২৫ তারিখে হতে পারে। সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা এবং ১,৪৯৯ টাকার বেশি অর্ডারে ফ্রি ডেলিভারি সুবিধা থাকছে।
প্রি-অর্ডারের জন্য লিংক—
বিডিবুকস: https://www.bdbooks.net/author-single/12427
রকমারি: https://www.rokomari.com/book/author/101413/taufiq-sultan
বইটি সম্পর্কে লেখক তৌফিক সুলতান স্যার বলেন, “জ্ঞানচর্চা ও মননশীলতাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই বইয়ের রচনা। আমি বিশ্বাস করি, একটি কলম পারে একটি জাতিকে জাগিয়ে তুলতে, একটি চিন্তা পারে একটি প্রজন্মকে আলোকিত করতে।”
১১২ পৃষ্ঠার এই বইটিতে প্রাচীন সভ্যতার অভিজ্ঞতা, নবীদের জীবনাদর্শ, আধুনিক বিজ্ঞানের অগ্রগতি, মনোবিজ্ঞানের গভীর উপলব্ধি এবং মানবজীবনের নিত্যনৈমিত্তিক শিক্ষণীয় দিকগুলো সন্নিবেশিত হয়েছে। এটি শিক্ষক, গবেষক, শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ পাঠক—সব শ্রেণির পাঠকের জন্যই উপযোগী হবে বলে প্রকাশক মোহাম্মদ আবদুল হাকিম আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি জানান, বইটি উচ্চমানের কাগজ, আকর্ষণীয় রঙিন কভার ও টেকসই হার্ডবোর্ড বাঁধাইয়ে প্রকাশ করা হবে।
১৯৯৯ সালের ৪ ফেব্রুয়ারি গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব গ্রামে জন্ম নেওয়া তৌফিক সুলতান বর্তমানে বি.জে.এস.এম মডেল কলেজের প্রভাষক, ভাওয়াল ইসলামিক ক্যাডেট একাডেমির ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়েলফশন মানবকল্যাণ সংঘের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি নিয়মিত লেখালেখি করেন দৈনিক ইত্তেফাক, সমকাল, কালবেলা, কালেরকণ্ঠ, যুগান্তর, দেশ রূপান্তর, ভোরের কাগজ, প্রথম আলো, যায়যায়দিনসহ বিভিন্ন জাতীয় দৈনিকে। তাঁর লেখায় জ্ঞানের গভীরতা, মানবিকতা, আত্মমর্যাদাবোধ ও ইসলামী মূল্যবোধের এক অনন্য মেলবন্ধন দেখা যায়।
গবেষক ডা. আজাদ স্যার বলেন, “তৌফিক সুলতান স্যার বর্তমান সময়ের তরুণ প্রজন্মের এক অনুপ্রেরণার নাম। তাঁর চিন্তায় সমাজ ও মানবতার প্রতি দায়বদ্ধতা রয়েছে।”
‘ওয়ার্ল্ড অব নলেজ–জ্ঞানের জগৎ’ শুধু একটি বই নয়, এটি জ্ঞান, চিন্তা ও সমাজকল্যাণের এক সেতুবন্ধন। তৌফিক সুলতান স্যারের এই উদ্যোগ তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠতে পারে জ্ঞানের বাতিঘর ও মানবসেবার অনুপ্রেরণার উৎস।
Development by: webnewsdesign.com