ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

তুষারধসে ৩ ভারতীয় সেনাসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০   ৩২৬ বার পঠিত
তুষারধসে ৩ ভারতীয় সেনাসহ নিহত ৮

জম্মু-কাশ্মীরে ভয়াবহ তুষারধসে তিন ভারতীয় সেনাসহ অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন বাহিনীর আরও এক সদস্য।

ভারতীয় বার্তা সংস্থায় প্রকাশিত সংবাদের তথ্য মতে, সোমবার (১৩ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টায় ভূস্বর্গ খ্যাত রাজ্যটির কুপওয়ারা জেলার মাচিলে ভারতীয় সেনারা তুষারধসের কবলে পড়েন। পরবর্তীকালে আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ দিকে রাজ্যের গান্দারবাল জেলার সনমারগে তুষারধসের ঘটনায় অন্তত ৫ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। তাছাড়া রাতভর অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

অপর দিকে কাশ্মীর সীমান্তে টহল দেওয়ার সময় বরফে পিছলে পাকিস্তানে চলে গেছেন এক ভারতীয় সেনা। আন্তর্জাতিক সীমা পেরিয়ে পাকিস্তান চলে যাওয়া এই সেনার নাম রাজেন্দ্র নেগি। তিনি ভারত নিয়ন্ত্রিত রাজ্যটির গুলমার্গ সীমান্তে হাবিলদার হিসেবে কর্তব্যরত ছিলেন।

গত ৪৮ ঘণ্টায় ভারি তুষারপাতের কারণে কাশ্মীরের উত্তরাঞ্চলীয় বিভিন্ন স্থানে বেশ কয়েকটি তুষার ধসের ঘটনা ঘটেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa