যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের এনায়েতপুরে এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। রোববার রাত ৯টার দিকে ইদগাহ মাঠে ঘটনাটি ঘটে। নিহত রাকিব হোসেন (১৬) এনায়েতপুর গ্রামের পূর্ব পাড়ার মালয়েশিয়া প্রবাসী হাফিজুর রহমানের ছেলে। সে হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলো।
নিহতের চাচাতো ভাই পারভেজ হোসেন জানান, রোববার রাতে আমরা দুই ভাই বসে মোবাইলে গেম খেলছিলাম। এসময় এনায়েতপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে সোহান সেখানে আসে। কোন কিছু বুঝে উঠার আগেই রাকিবকে তুই অনেক বেড়ে গেছিস বলে সোহান ছুরিকাঘাত করে।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন জানান, রাকিবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার বুকে ডান পাশে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের দাদি সাইদা ও চাচা তাজ উদ্দিন জানান, কি কারণে রাকিবকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে এই মূহুর্তে বলতে পারছে না।
Development by: webnewsdesign.com