তিতাস গ্যাস লাইনের শতশত লিকেজ থেকে প্রতিদিন বিপুল পরিমান গ্যাস উধাও

দুর্ঘটনার আশঙ্কা

শনিবার, ০৩ অক্টোবর ২০২০ | ২:১৬ অপরাহ্ণ

তিতাস গ্যাস লাইনের শতশত লিকেজ থেকে প্রতিদিন বিপুল পরিমান গ্যাস উধাও
apps

গাজীপুরের কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনের শত শত লিকেজ থেকে প্রতিদিন বিপুল পরিমান গ্যাস উধাও হয়ে যাচ্ছে। ফলে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।

সরজমিনে জানা যায়,ঢাকা-টাঙ্গাইল মহসড়কের পাশ দিয়ে স্থাপনকৃত উত্তরবঙ্গ অভিমুখি তিতাস গ্যাসের মূল সঞ্চালন পাইপের লিকেজ থেকে উপজেলার চন্দ্রা-মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহসড়কের ওপর দিয়ে বের হচ্ছে গ্যাস। এ ছাড়াও উপজেলার রাখালিয়াচালা,সফিপুর বাজার, মৌচাক , হরিণহাটি ,কালিয়াকৈর বাজার, ও সাহেব বাজারসহ বিভিন্ন স্থানে গ্যাস পাইপলাইনের অসংখ্য লিকেজ থেকে দীর্ঘদিন যাবৎ বিপুল পরিমানের গ্যাস বের হয়ে যাচ্ছে। এসব লিকেজের কারণে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। লিকেজের কারণে একদিকে প্রতিদিন রাষ্টের লক্ষ লক্ষ টাকার গ্যাস অপচয় হচ্ছে। অপরদিকে এলাকার বৈধ গ্রাহকরা তাদের বাসাবাড়ীতে ঠিকমত গ্যাস পাচ্ছে না।

কালিয়াকৈর বাজার বহুমুখী বণিক সমবায় সমিতির সাবেক সভাপতি মোঃ মারফত আলী বলেন, কালিয়াকৈরে বাজারে গ্যাস লাইনের অসংখ্য লিকেজ থেকে প্রতিদিন গ্যাস বের হয়ে যাচ্ছে। বিষয়টি তিতাস গ্যাসের কালিয়াকৈর জোনাল অফিসকে বারবার অবহিত করলেও কোন ফলাফল পাওয়া যায় নাই। কালিয়াকৈর চান্দরা তিতাস গ্যাস বিতরণ ও বিপনন কোম্পানি লিমিটেড চন্দ্রা জোনাল অফিসের উপ-মহা ব্যাবস্থাপক মোহাম্মদ মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লিকেজ গুলো বন্ধে দ্রুত কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Development by: webnewsdesign.com