সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলায় হাওরে নৌকা থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে আল আমিন(২৫) নামের এক যুবক নিখোঁজ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মাটিয়ান হাওরের বোয়ালমারা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আল আমিন মিয়া উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শিবরামপুর নতুন হাটির রফিকুল মিয়ার ছেলে। স্থানীয় প্রতিবেশীদের তথ্যমতে জানাযায় নিখোঁজ আল আমিন মিয়া, শনিবার দুপুরে একাই একটি ছোট ইঞ্জিন চালিত নৌকায় একই উপজেলার পাশ্ববর্তী শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পাটাবুকা গ্রামে তার বোনের শ্বশুর বাড়িতে যাওয়ার সময় তাদের ধারণা মতে নৌকা হতে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে।
জানাযায় পাশ্ববর্তী পুটিমারার কান্দা নামক স্থানে নিখোঁজ আল আমিনের আপন মামা মাছ ধরতেছিল মাছ ধরার এক পর্যায়ে দেখতে পান বোয়ালমারা নামক স্থানে একটি নৌকা ইঞ্জিন চলন্ত অবস্থায় ঘুরপাক খাচ্ছে। নৌকাটির কাছে গেলে, উনি উনার ভগ্নিপতির নৌকা চিনতে পেরে বাড়িতে ফোন করে, জানতে পারে তার আপন ভাগনা নৌকাটি নিয়ে এসেছিল।
নিখোঁজ আল আমিন মিয়ার স্বজনরা জানান তার পূর্ব থেকেই (মিকরী ব্যারাম) ছিল,যে কোন সময় তার এই রোগে আক্রান্ত করে।তাদের ধারণা নৌকা চলন্ত অবস্থায় সে এই রোগে আক্রান্ত হয়ে নৌকা হতে পানিতে ডুবে নিখোঁজ হয়।
পরে নিখোঁজ যুবকের পরিবার ও প্রতিবেশীরা বিভিন্ন উপায়ে উদ্ধার অভিযান চালিয়েও সংবাদ লিখা পর্যন্ত এই নিখোঁজ যুবক লাশ উদ্ধার করতে পারেনি। এ বিষয়ে খবর পেয়ে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ লতিফুর রহমান তরফদার টেকেরঘাট পুলিশ ফাড়ির ক্যাম্প ইনচার্জ এ এস আই নজরুল ইসলামকে পাটান এ বিষয় সত্যতা নিশ্চিত করার জন্য
Development by: webnewsdesign.com