তাহিরপুরে নদী তীরে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেলেন ইউএনও: বিজেন ব্যানার্জী

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ১০:১৫ অপরাহ্ণ

তাহিরপুরে নদী তীরে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেলেন ইউএনও: বিজেন ব্যানার্জী
apps

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তিনদী তীরে অবৈধভাবে গড়ে উঠা অবৈধ স্থাপন উচ্ছেদ করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন। সারা দেশের নদ-নদী ও খালের তীরবর্তী স্থানে অবৈধভাবে গড়ে ওঠা সকল স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জীর নেতৃত্বে ও তাহিরপুর থানা এসআই গোলাম মস্তফার সহযোগিতায় বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর ও বালিজুরী এলাকার রক্তী নদী তীরে অবৈধভাবে গড়ে উঠা পাঁচটি স্থাপনা উচ্ছেদ করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন, আজ একই সময়ে সারা দেশের ন্যায় তাহিরপুরেও নদ-নদী ও খালের তীরবর্তী স্থানে অবৈধভাবে গড়ে ওঠা সকল স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এ অভিযান নদী ও খালের তীরে অবৈধভাবে গড়ে ওঠা সকল প্রকারের স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

Development by: webnewsdesign.com