ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

তাহিরপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২০, আটক ৫

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০   ২৭০ বার পঠিত
তাহিরপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২০, আটক ৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংর্ঘষে মহিলাসহ ২০জন আহত,৫ জন আটক করেছে পুলিশ। সংঘর্ষে গুরুত্বর আহত খেলন মিয়া (৩০), খুদেজা বেগম (৬০), রাজন মিয়া (২০) কে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসাকগন। উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের নয়নগর গ্রামে দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার বিকালে এঘটনাটি ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরেই নয় নগর গ্রামের কাদির মিয়া গং ও আজগর আলী গং দের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিকালে কথাকাটির এক প্রযায়ে দু পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।এসময় এক পক্ষ অপর পক্ষের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর চালায়। এতে দুপক্ষের ২০জন আহত হয়েছে।

 

সংঘর্ষের খবর পেয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান নেতৃত্বে এস আই দীপঙ্কর বিশ্বাসসহ সঙ্গীয় ফোসসহ ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে নয়নগর গ্রাম থেকে সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে ৫জনকে আটক করা হয়েছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনার পরপরই তিনি সহ পুলিশ ফোর্স নিয়ে নয় নগর গ্রাম থেকে ৫জনকে আটক করা হয়েছে। এখন পযর্ন্ত কোন পক্ষ কোন অভিযোগ দায়ের করে নি।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa