তালতলীতে করোনা আক্রান্ত হয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

শুক্রবার, ০৯ এপ্রিল ২০২১ | ৫:৫৫ অপরাহ্ণ

তালতলীতে করোনা আক্রান্ত হয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
apps

বরগুনার তালতলীতে করোনা আক্রান্ত হয়ে মোহাম্মদ আলী ওরফে নয়া সিকদার (৭০) নামের সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

(৯ এপ্রিল) শুক্রবার সকাল ৯ টায় বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মোহাম্মদ আলী উপজেলার পচাকোড়ালীয়া ইউনিয়নের কলারং গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

মৃত মোহাম্মদ আলীর ভাতিজা জসিম উদ্দিন সিকদার জানান, তারা চাচা দীর্ঘদিন যাবত সর্দি জ্বর শ্বাসকষ্ট সহ করোনার উপসর্গ দেখা দিলে করোনা টেস্ট করানো হয়। করোনা টেস্টে পজিটিভ দেখা দিলে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহরাব উদ্দিন বলেন, গত ৩০ মার্চ করোনার উপসর্গ নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে মোহাম্মদ আলী ভর্তি হন। আজ সকালে তার মৃত্যু হয়েছে। বর্তমানে বরগুনা জেলা হাসপাতালে করোনা ইউনিটে ১২ জন ভর্তি রয়েছে।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৯

Development by: webnewsdesign.com