ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হননি। তবে ইসি যদি সিদ্ধান্ত দেয়, তাহলে পরেও তিনি ভোটার হতে পারবেন।’
সোমবার এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি (নভেম্বর) মাসের শেষে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলটির একজন জ্যেষ্ঠ নেতা। দেশে ফিরে ভোটার হওয়ার কথা রয়েছে তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নতুন কাউকে ভোটার করবে না নির্বাচন কমিশন (ইসি)। সেক্ষেত্রে দেশে এসে ভোটার হতে হলে তারেক রহমানকে তফসিলের আগেই ফিরতে হবে।
২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা করা হয়। ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ছিলেন লন্ডনে। ফলে ভোটার হতে পারেননি তারা। জুবাইদা কয়েক মাস আগে ভোটার হলেও দেশে না ফেরায় এখনো ভোটার নন তারেক। লন্ডনেও তিনি ভোটার হওয়ার জন্য আবেদন করেননি বলে নিশ্চিত হওয়া গেছে।
Development by: webnewsdesign.com