আজ ৭ জানুয়ারি ২০২৬, বুধবার বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সাক্ষাৎকালে উভয়ের মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। আলোচনায় বাংলাদেশে গণতন্ত্র, উন্নয়ন ও স্থিতিশীলতা প্রসঙ্গেও কথা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয় এবং ভবিষ্যতে বাংলাদেশ–চীন সম্পর্ক আরও জোরদার হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com