ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নরসিংদী জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম [বার] পিপিএম। আজ রবিবার [২৩ ফেব্রুয়ারি] সকালে ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় ডিআইজি ঢাকা রেঞ্জ হাবিবুর রহমান বিপিএম [বার] পিপিএম [বার] পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে জানুয়ারি-২০২০ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার এর পুরস্কার হিসেবে সনদ প্রদান করেন।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে মাদক উদ্ধার, গুরুত্বপূর্ন মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরনসহ নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় ঢাকা রেঞ্জ কর্তৃক শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে প্রলয় কুমার জোয়ারদারকে মনোনীত করা হয়।
Development by: webnewsdesign.com