ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক করিমগঞ্জ থানার পরিদর্শক

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ৮:৩৪ অপরাহ্ণ

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক করিমগঞ্জ থানার পরিদর্শক
apps

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন। জানুয়ারি (২০২০) মাসের পারফর্মেন্স বিবেচনায় তাকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত করা হয়।রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জানুয়ারি (২০২০) মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন কে পুরস্কৃত করেন ঢাকা রেঞ্জ এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার)।চাঞ্চল্যকর মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, কমিউনিটি পুলিশিং সহ কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন কে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত করা হয়।এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, বিপিএম (বার),অতিরিক্ত ডিআইজি (অপরাধ) জিহাদুল কবির বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ এন্ড ইন্টেলিজেন্স) নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম এবং কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) সহ রেঞ্জাধীন ১৩ টি জেলার পুলিশ সুপার, ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপারগণ ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।নাহিদ হাসান সুমন ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর করিমগঞ্জ থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেন।যোগদানের পর থেকে তিনি মামলা তদন্ত, মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, জুয়া বন্ধ ও জুয়াড়ি গ্রেপ্তার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, কমিউনিটি পুলিশিং কার্যক্রমসহ নানা ধরণের কাজের মাধ্যমে পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিচ্ছেন।এসব কাজের স্বীকৃতিস্বরূপ তিনি কিশোরগঞ্জ জেলা পুলিশেরও শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন।

Development by: webnewsdesign.com