ড্রাগ নিয়ে বোলিংয়ে গতি বাড়ানোর প্রস্তাব পান শোয়েব আখতার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ | ৫:৪৭ অপরাহ্ণ

ড্রাগ নিয়ে বোলিংয়ে গতি বাড়ানোর প্রস্তাব পান শোয়েব আখতার
apps

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির পেসার শোয়েব আখতারকে ক্যারিয়ারের শুরুতে বোলিংয়ে গতি বাড়াতে ড্রাগ নেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার বলেছেন, আমার যখন ক্রিকেটে অভিষেক হয় তখন আমাকে বলা হয়েছিল দ্রুত বোলিং করতে পারবেন না। প্রতি ঘণ্টায় ১০০ কি.মি গতিতে বোলিং করতে হলে ওষুধ ব্যবহার করতে হবে। তবে আমি সবসময় তা করতে অস্বীকার করেছি।

তিনি আরও বলেছেন, আমার মতো পাকিস্তান পেসার মোহাম্মদ আমিরকেও ইংল্যান্ড সফরের আগে গতির ব্যাপারে সতর্ক করা হয়েছিল। তাকেও গতি বাড়াতে ওষুধ সেবনে আগ্রহী করা হয়।

পাকিস্তানের উঠতি ক্রিকেটারদের উদ্দেশ্যে শোয়েব আখতার বলেছেন, তরুণদের উচিত প্রধানমন্ত্রী ইমরান খানকে ফলো করা। তিনি শুধু পাকিস্তান না, পুরো এশিয়ান ক্রিকেটের রোল মডেল।

Development by: webnewsdesign.com