ডোপ টেস্টে পজিটিভ,চাকরি হারাচ্ছেন ২৬ পুলিশ সদস্য

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ | ৫:০৫ অপরাহ্ণ

ডোপ টেস্টে পজিটিভ,চাকরি হারাচ্ছেন ২৬ পুলিশ সদস্য
apps

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানিয়েছেন, ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় ২৬ পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ শনিবার রাজধানীর মিরপুরে ডিএমপির নবসৃষ্ট ট্রাফিক মিরপুর বিভাগের উপ-কমিশনারের (ডিসি) কার্যালয় উদ্বোধন শেষে এই কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, মাদকের বিষয়ে আমরা সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করিয়েছি। এর মধ্যে ২৬ জন সদস্যকে পজিটিভ পেয়েছি। এই ২৬ জনকে চাকুরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের বিশ্বাস এভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে বাকিদের জন্য সুস্পষ্ট মেসেজ যাবে যে আমরা কাউকে ছাড় দেবো না।

তিনি আরো বলেন, আমাদের এই উদ্যোগের ফলে অনেকে ভালো হয়েছেন এবং মাদকের রাস্তা থেকে ফিরে এসেছেন। পুলিশ সদস্যদের মধ্যে যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত আছেন বা মাদক ব্যবসায়ীকে সহযোগিতা করছেন, সরাসরি তাদের বিরুদ্ধে মামলা নিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। এ বিষয়ে কোনো রকম শিথিলতা দেখানো হচ্ছে না।

Development by: webnewsdesign.com