ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৭ জন

শনিবার, ১০ অক্টোবর ২০২০ | ৫:৪৪ অপরাহ্ণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৭ জন
apps

গত ২৪ ঘন্টায় ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে সাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ১৭ জন। এ সকল রোগীর সকলেই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

তবে দেশের অন্য কোন বিভাগে গত ২৪ ঘন্টায় আর কোন রোগী হাসপাতালে ভর্তি হয়নি।

এদিকে গত ২৪ ঘন্টায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সিটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে ২ জনের তথ্য পাঠানো হয়। আইইডিসিআর তথ্য বিশ্লেষণ করে এদের একজনের মৃত্যু ডেঙ্গু জনিত নয় বলে নিশ্চিত করেছে।

Development by: webnewsdesign.com