ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

ঠাকুরগাঁও সদর হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে : এমপি রমেশ চন্দ্র সেন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৬ জানুয়ারি ২০২০   ৪৫৮ বার পঠিত
ঠাকুরগাঁও সদর হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে : এমপি রমেশ চন্দ্র সেন

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সেই সাথে এই হাসপাতালের যে কোন সমস্যা দ্রুততার সাথে সমাধান করা হবে এবং এখানে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। সোমবার দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন এ কথা বলেন।

সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বেশি। রোগীদের কষ্ট লাঘবে চিকিৎসকদের ভালমত চিকিৎসা সেবা দিতে হবে। চিকিৎসার মান বাড়াতে সবাইকে কাজ করতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার চিকিৎসা খাত উন্নত করতে বিভিন্ন রকম কাজ করেই যাচ্ছে। ঠাকুরগাঁওসহ প্রত্যেকটা হাসপাতালে চিকিৎসা সেবার মান বৃদ্ধি করা হয়েছে। রংপুর বিভাগের মধ্যে ঠাকুরগাঁও জেলা চিকিৎসা সেবার দিক দিয়ে এগিয়ে রয়েছে। এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

রমেশ চন্দ্র সেন বলেন, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ২শ শয্যা ভবনে অনেক জনবল প্রয়োজন। আউট সোর্সিং এর মাধ্যমে এখানে জনবল নিয়োগ দেয়া হবে। এতে করে মানুষের দুর্ভোগ কমবে এবং সঠিক চিকিৎসা সেবা পাবে।
ঠাকুরগাঁও জেলার স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে চিকিৎসক সহ সকলকে সহযোগিতা করার আহ্বান জানান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাবিনা আলম, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি মনসুর আলী, শিশু বিশেষজ্ঞ ডা: শাহজাহান নেওয়াজ, ডা: চপল প্রমুখ।

সভা শেষে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ২শ শয্যা ভবনের শুভ সূচনা করেন এবং হাসপাতালের কক্ষের ভেতরে থাকা রোগীদের খোঁজখবর নেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa