ঠাকুরগাঁওয়ের ছয়টি ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার ১৬ ফেব্রুয়ারি বিকেলে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চত্বরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
যাকাত ফাউন্ডেশন অব অ্যাসোসিয়েশন বাংলাদেশ কান্ট্রি অফিসের উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও, আখানগর, বড়গাঁও, সেনুয়া, রুহিয়া ও রুহিয়া পশ্চিম ইউনিয়নের ৬০০ কম্বল ও ৬৫০টি চাঁদর বিতরণ করা হয়।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বলেন, সরকার অসহায় ও দুস্থ মানুষদের পাশে সবসময় আছে। সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা শীতবস্ত্র বিতরণ করছি গরীব মানুষদের মাঝে। শীতে মানুষরা যেন কষ্ট না পায় সে লক্ষ্যেই আমরা কাজ করছি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, যাকাত ফাউন্ডেশন অব অ্যাসোসিয়েশন বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ প্রমুখ।
Development by: webnewsdesign.com