ঠাকুরগাঁও সদরের রুহিয়ার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের নামাজপড়া এলাকায় গাছের সাথে ধাক্কা খেয়ে মোঃ সিদ্দিক (৩৪) ও সুমন আলী (৩২) নামের দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯.৩০ এ এই দূর্ঘটনা ঘটে।
নিহত সিদ্দিক রুহিয়া থানার উত্তর বঠিনা নতুনপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে ও সুমন আলী একই এলাকার কাবেদ আলীর ছেলে।
১৪নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য বাদশা বাসেদ জানান, রানীগঞ্জ টু পাটিয়াডাঙ্গী সড়কের নামাজপড়া এলাকায় একটি মোটরসাইকেল মোড় ঘুড়াতে গিয়ে গাছে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়, এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক মোঃ সিদ্দিক নিহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় মোঃ সুমন আলীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।
সড়ক দূর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায়।
Development by: webnewsdesign.com