ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

ট্রাম্পের বক্তৃতার কপি ছিড়ে ফেলেন স্পিকার পেলোসি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০   ২৭১ বার পঠিত
ট্রাম্পের বক্তৃতার কপি ছিড়ে ফেলেন স্পিকার পেলোসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার তৃতীয় স্টেট অব দ্য ইউনিয়ন (বার্ষিক ভাষণ) দিয়েছেন। এ ভাষণের একদিন পরেই ট্রাম্পের বিরুদ্ধে অভিসংশন বিচার শুরু করতে যাচ্ছে সিনেট। গত ডিসেম্বরে যে কক্ষে অভিসংশিত হয়েছিলেন ট্রাম্প সে কক্ষেই তিনি ভাষণটি দিয়েছেন। গত ডিসেম্বরে কংগ্রেসের নিম্নকক্ষে ট্রাম্পকে অভিসংশিত করা হয়।

ভাষণ শেষ হওয়ার পরপরই উপস্থিত সবাই হাততালি দিয়ে ট্রাম্পকে অভিবাদন জানান। তবে ট্রাম্পের পিছনে সারিতে থাকা স্পিকার ন্যান্সি পেলোসি হাততালি দেননি। সবাই যখন হাততালি দিচ্ছিলেন ওই সময় ট্রাম্পের বক্তৃতার কপি ছিড়ে ফেলেন স্পিকার পেলোসি।

 

 

 

 

 

 

 

ট্রাম্প বক্তৃতা দেয়ার আগে পেলোসি জানিয়েছিলেন, গত অক্টোবরের পর প্রেসিডেন্টের সঙ্গে তার কথা হয়নি। ভাষণের আগে হাত বাড়িয়ে দিলেও তার সঙ্গে করমর্দন করেননি ট্রাম্প। স্পিকারের সাথে ট্রাম্পের সম্পর্ক এমনিতেই ভালো নয়। নিম্নকক্ষে প্রেসিডেন্টকে অভিসংশিত করার বিষয়টি দুই ক্ষমতাধর ব্যক্তির মধ্যকার তিক্ততাকে আরও বাড়িয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa