ট্রাক কেড়ে নিল দুই শিক্ষার্থীর প্রাণ

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০ | ৯:৩৬ অপরাহ্ণ

ট্রাক কেড়ে নিল দুই শিক্ষার্থীর প্রাণ
apps

শেরপুরের নকলায় ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার উরফা ইউপির বারমাইশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার হাসনখিলা এলাকার আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন ও দক্ষিণ বারমাইশা এলাকার সেলিম মিয়ার ছেলে হামিদুল। মারুফ লয়খা নব উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও হামিদুল মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণির ছাত্র।

নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ জানান, মোটরসাইকেলে শহরে আসছিলেন মারুফ ও হামিদুল। বারমাইশা এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারুফ নিহত হন। স্থানীয়রা হামিদুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় ট্রাকসহ হেলপার ফরহাদকে আটক করা হয়েছে।

অপরদিকে সকালে উপজেলার কুর্শাবাদাগৈড় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে তিন বন্ধু আহত হন। তারা হলেন- নকলা বাজারের জালপাড়ার আলিম মিয়ার ছেলে রাশেদ, হাবিবুর রহমানের ছেলে আল মুক্তাদির ও ফারুক হোসেনের ছেলে সাব্বির মিয়া। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

Development by: webnewsdesign.com