নেত্রকোনা শহরের পৌর এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে কামরুন্নাহার (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী পৌর শহরের কুড়পাড় এলাকার সিনিয়র আইনজীবী সিদ্দিকুর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে কেনাকাটা শেষে বিদ্যুৎ বিল পরিশোধ করে অটোরিকশা করে বাসায় ফিরছিলেন ওই নারী। ফেরার পথে শহরের দত্ত মার্কেটের সামনে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে।
এ সময় অটোরিকশার যাত্রী ছিটকে সড়কের উপর পরে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে। কিন্তু চালক পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম খান জানান, ট্রাকটি জব্দ করে থানায় এনে রেখেছি। চালককে আটকের চেষ্টা চলছে।
Development by: webnewsdesign.com