ঝিনাইদহে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ১০:০৭ অপরাহ্ণ

ঝিনাইদহে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
apps

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শহরের এইচ এস এস সড়কে বিএনপির কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড, কামাল আজাদ পান্নু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এস এম মশিয়ূর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান,জাহিদুজ্জামান মনা,আব্দুল মজিদ বিশ্বাস।

এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, এই সরকার সারাদেশের মানুষের স্বাধীনতা হরন করেছে গনতন্ত্রকে হত্যা করেছে। শুধু বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখেনি দেশই কারগারে পরিনত করেছে।

তারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

Development by: webnewsdesign.com