ঝিনাইদহে ধান ক্ষেতে যুবকের লাশ: আটক ২

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০ | ৮:২৯ অপরাহ্ণ

ঝিনাইদহে ধান ক্ষেতে যুবকের লাশ: আটক ২
apps

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ধান ক্ষেত থেকে আলামিন হোসেন (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার তাহেরহুদা গ্রামের ভবানীপুর গ্রামের দোয়ারমাঠ থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত আলামিন ভবানীপুর গ্রামের শফিউদ্দিনের ছেলে। এ ঘটনায় চম্পা খাতুন ও পারুলা খাতুন নামের ২ নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, ভবানীপুর গ্রামের দোয়ারমাঠের একটি ধান ক্ষেতে আলামিনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ।

পরকীয়া প্রেমের জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

Development by: webnewsdesign.com