জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শতবর্ষ জম্ম বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে বঙ্গবন্ধু স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টর উদ্বোধন করেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ধরঞ্জী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা।
আজ শনিবার সকাল ১১টায় ধরঞ্জী ক্রিকেট দলের আয়োজনে ও ইউনিয়ন পরিষদের সহযোগীতায় এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এসময় সেখানে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু সাঈদ আল মাহাবুব চন্দন, ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মোনোয়ার হোসেন, ইউপি সদস্য মমতাজ উদ্দিন, শাহাবুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com