জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকসহ ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।রোববার গভীর রাতে উপজেলার ছাতিনালী বাজারে চেয়ারম্যানের গদিঘরে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।
আটককৃ অন্যরা হলেন- ছাতিনালী গ্রামের আমিরুল ইসলাম (৫০), জুয়েল মন্ডল (৩৪), পানিয়াল গ্রামের এফএম রেজুয়ান নবী (৪৩), ঝিনাইল গ্রামের মিজানুর রহমান (৩০), মাহাতাব শেখ (৪০) ও মিলন মিয়া (৩৪)।
পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান যুগান্তরকে জানান, গভীর রাতে চেয়ারম্যান কয়েকজনকে নিয়ে তার গদিঘরে জুয়ার আসর বসান। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ তাদের আটক করা হয়।
Development by: webnewsdesign.com