জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মঞ্চস্থ হল নাটক মুল্লুক

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ৮:৫১ অপরাহ্ণ

জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মঞ্চস্থ হল নাটক মুল্লুক
apps

মহান একুশে এর আলোকে সিলেট শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জাতীয় নাট্যোৎসব এর অষ্টম দিনে মঞ্চস্থ হল, নাটক: মুল্লুক
রচনা: বাকার বকুল
নির্দেশনা: খোয়াজ রহিম সবুজ
নাটকটির চতুর্থ প্রদর্শনী মঞ্চস্থ হয় জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়াম,পূর্ব শাহী ঈদগাহ, সিলেট।
চা বাগানীয়াদের আপন ভূ-খন্ডে ফেরা, বংশপরম্পরায় ইংরেজদের দাসত্ব ভাঙা কিংবা পাকিস্তানি শাসকের বিরুদ্ধে তাদের গোষ্ঠীগত শক্তি ক্ষুদ্র। কিন্তু মনের ভেতরে পাক খেতে থাকে দাসত্ব ভাঙার স্বপ্নরাশি।

চা-শ্রমিক জনগোষ্ঠীর লড়াই সংগ্রামের ইতিহাসকে এক বৃদ্ধার জীবনের নানান পর্যায়ের মধ্য দিয়ে দেখার চেষ্টা করা হয়েছে নাটকে।হতে পারে তার বয়স দুশো বছরেরও বেশি অথবা কম।বয়স সীমার এই অবাস্তব বিষয়টিকে অন্য বাস্তবতায় ফেলে যৌক্তিকতা খোঁজার চেষ্টা।বৃদ্ধা কথা বলে তার শৈশব,যৌবন ও বৃদ্ধাকালের সাথে আর আমরা দেখতে থাকি বৃটিশ আমল,পাকিস্তান আমল আর বর্তমান বাংলাদেশের কতিপয় শেকরছিন্ন জনগোষ্ঠীর অসহনীয় জীবনচিত্র।

বৃদ্ধা নিজেই কখনো গল্পের কথক, কখনো চরিত্র, কখনো অতীত কিংবা বর্তমান।তার প্রেম,তারুণ্য,যৌবন,বিচ্ছেদ-বেদনা,নিপীড়ন, উৎপীড়ন,শোষণ-প্রবঞ্চনা সব কিছুই “মুল্লুক” নাটকের উপজীব্য। বৃটিশ বিরোধী “মুল্লুক চল” আন্দোলনের দু’জন বিদ্রোহী গঙ্গাদিতি ও পন্ডিত দেওশরণ ইতিহাসের সত্য সাক্ষী।”মুল্লুক” নাটকে গঙ্গাশরণ সত্য ইতিহাসের দুই চরিত্র সম্মিলনে একত্ররূপ।

“ইতিহাস পাঠ নয় ইতিহাস আশ্রয়ে নাটক” এই বিষয়ে সতর্ক উপলব্ধিই “মুল্লুক” নাটকের গঠনকাঠামো।
অসংখ্য চরিত্র নানান কথায় গল্পের ছলে মঞ্চে আসে-যায়।সময়ের পরিবর্তনে ঘটে অনেক ঘটনা। অভিনয়ের পাশাপাশি নাটকের প্রধান শক্তি এখানে শরীর।

নাট্যালোক,সিলেট এই ব্যতিক্রমী মঞ্চ উপস্থাপনা সিলেটের নাট্যাঙ্গনে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যারা: বাবুল আহমদ,নুরজাহান জেসমিন,খোয়াজ রহিম সবুজ, অচিন্ত্য কুমার দে অমিত, ফারহিন জাহান নুবা, জুবায়ের আহমদ,সাজ্জাদ হোসেন শুভ, তরিকুল ইসলাম, অনুপমা সাহা, রিজভী আরিফ দীপন,অরূপ দে, নয়ন, নাইম, গৌরব সেন, ঋত্বিক আদিত্য, সায়েম, সোনিয়া, বৃত্ত প্রমুখ।
আবহ সঙ্গীত: তনয় দে, পরাগরেণু দেব তমা, হিল্লোল শর্মা।

পোশাক: দীপন
রূপসজ্জায়: শিপলু রাহাত, দীপন
আলোক পরিকল্পনা ও প্রক্ষেপণ: খোয়াজ রহিম সবুজ, কামরুন নাহার শাওন
মঞ্চ ব্যবস্থাপনা: অচিন্ত্য অমিত, শুভ
প্রযোজনা অধিকর্তা: খোয়াজ রহিম সবুজ।

Development by: webnewsdesign.com