জামিন পেলেন ‘সন্ত্রাসী’ ভোলা

সোমবার, ২৩ নভেম্বর ২০২০ | ১০:২৪ অপরাহ্ণ

জামিন পেলেন ‘সন্ত্রাসী’ ভোলা
apps

চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এহতেশামুল হক ওরফে ভোলা । সোমবার (২৩ নভেম্বর) অতিরিক্ত মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালত এ আদেশ দিয়েছেন বলে জানান নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) শাহাবুদ্দিন আহমদ।

এহতেশামুল হক ভোলা পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার মামলায় সাড়ে তিন বছরের মতো কারাভোগের পর গত ডিসেম্বরে জামিনে বের হন।

এরপর এক বাড়িওয়ালার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে তাকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে গত ১৫ অক্টোবর ভোলাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।

মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্রের ‘যোগানদাতা হিসেবে চিহ্নিত’ ভোলার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে। নগরের বাকলিয়া এলাকার ত্রাস হিসেবে পরিচিত তিনি।

Development by: webnewsdesign.com