পটুয়াখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন চাচাত ভাইয়ের লাঠির আঘাতে হাবিব শিকদার (৫০) নামের আরেক ভাইয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের কৌড়াকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ হাতেম শিকদার ও আকবার শিকদার নামের দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত হাবিব শিকদার ওই এলাকার আশরাফ শিকদারের ছেলে।
স্থানীয়দের বরাদ দিয়ে এস আই হানিফ জানান, হাবিব শিকদারের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার চাচাত ভাই কাওসারের সাথে বিরোধ চলছিল। ঘটনার সময় হাবিব ওই জমিতে মাটি কাটতে গেলে কাওসার ও তার আব্বাস বাধা দেয়। উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কাওসার ও আব্বাস লাঠি দিয়ে হাবিবের মাথায় আঘাত করলে ঘটনাস্থালেই হাবিব মারা যায়।
ঘটনাস্থলে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জসিম উদ্দিন জানান, লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। এ ব্যপারে মামলা দায়েরর পর পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Development by: webnewsdesign.com