ঢাকা
১৩ জুলাই ২০২৬

চুনারুঘাট থেকে গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০১ জানুয়ারি ২০২০   ৩৯৯ বার পঠিত
চুনারুঘাট থেকে গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

গতকাল ৩১ ডিসেম্বর বিকেলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর ইশতিয়াক বিন ইউসুফ এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে।

অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন চাঁনপুর বাজারের মাঝখানে পাকা রাস্তার উপর থেকে ৫ কেজি গাঁজাসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা- রতন কালিন্দি (৩০), পিতাঃ সামসিং কালিন্দি, থানাঃ চুনারুঘাট, জেলাঃ হবিগঞ্জ।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa