হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার চেগা নগর থেকে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী নাঈম ইসলাম (১৯) কে আটক করেছে র্যাব-৯।
নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব।
রবিবার (১০ ফেব্রুয়ারি) রাতে শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেকের নেতৃত্বে অভিযান চালিয়ে নাঈম ইসলামকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব ৯)।
নাঈম চেগানগর গ্রামের ইউসুফ আলীর ছেলে। র্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করে জানান, নাঈম ইসলাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার সন্ধ্যায় তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
Development by: webnewsdesign.com